পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল মহারাষ্ট্রের নান্দেড়ে একটি গুরুদ্বারে থাকাকালীন প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন। একজন নিহং শিখ কৃপাণ দিয়ে তার পেটে আঘাত করার চেষ্টা করেন।

পাঞ্জাবের আকালী নেতা এবং রাজ্যের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল মহারাষ্ট্রের নান্দেড়ে একটি গুরুদ্বারে থাকাকালীন হামলার শিকার হয়েছেন। জানা গেছে, একজন নিহং শিখ কৃপাণ দিয়ে তার ওপর প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলার পর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।