ঝাড়খণ্ড নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে অনশনরত জেএলকেএম নেতা দেবেন্দ্র নাথ মাহটো বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি পুনরায় আন্দোলনস্থলে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন।

ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারি মোর্চার (JLKM) নেতা দেবেন্দ্র নাথ মাহটো গত ১১ দিন ধরে নিয়োগ পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে অনশন করছেন। বিধানসভা অভিমুখে ছাত্র মিছিলের সময় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রাঞ্চির সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাঞ্চির সিভিল সার্জন বরাবর একটি চিঠি লিখে জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলনস্থলে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন। মাহটো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, তার শরীর হাসপাতালে থাকলেও তার মন রয়েছে সত্যগ্রহের স্থানে, যেখানে ছাত্ররা তাদের ভবিষ্যতের জন্য লড়াই করছে।