শিরোমণি আকালি দল প্রধান সুখবীর সিং বাদলকে হামলার অভিযোগে গ্রেপ্তার করা জসপাল সিং-কে ২৪ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। পুলিশ এখনও এই হামলার কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি।
মহারাষ্ট্রের নান্দেড়ে একটি আদালত শুক্রবার জসপাল সিংকে ২৪ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। গত বৃহস্পতিবার মাতা সাহেব গুরুদ্বারে সুখবীর সিং বাদলকে আক্রমণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন যে, অভিযুক্তকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু এই হামলার পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য এখনও জানা যায়নি। বাদল তার হাতের আঘাতের চিকিৎসার পর শুক্রবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।