১৯৪৭ সালের দেশভাগ থেকে শুরু করে আজ পর্যন্ত ভারত ও পাকিস্তানের যাত্রাপথ সম্পূর্ণ আলাদা। ভারত যেখানে গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করেছে, পাকিস্তান সেখানে বারবার সামরিক শাসনের কবলে পড়েছে।

ভিডিও লোড হচ্ছে...

১৯৪৭ সালের দেশভাগের পর ভারত ও পাকিস্তান একই ইতিহাস ও সংস্কৃতি বহন করলেও তাদের রাজনৈতিক পথ সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। ভারত একটি প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী হিসেবে নিজেকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে তুলেছে। ১৯৫০ সালে সংবিধান গ্রহণের মাধ্যমে ভারত বিশ্বকে দেখিয়েছে যে একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ কীভাবে গণতান্ত্রিকভাবে চলতে পারে।

অন্যদিকে, পাকিস্তান একটি নতুন রাষ্ট্র হিসেবে জন্ম নিলেও তার ভিত্তি ছিল ধর্মভিত্তিক দ্বি-জাতি তত্ত্ব। জিন্নাহর এই চিন্তাধারা পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করেছে। সেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো বারবার সামরিক বাহিনীর দ্বারা পদদলিত হয়েছে। ফলে পাকিস্তান বারবার সামরিক শাসনের চক্রে আটকে পড়েছে, যা ১৯৭১ সালে তাদের বিভাজন ও গৃহযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছে।