পাকিস্তান ক্রিকেট বোর্ডে বাবর আজমের নেতৃত্ব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, টেস্ট দলের অধিনায়কত্ব পুনরায় নিতে বাবর তিন ফরম্যাটের অধিনায়কত্বের শর্ত দিয়েছেন।
পাকিস্তান ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বাবর আজম টেস্ট দলের নেতৃত্ব পুনরায় গ্রহণ করার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-র কাছে একটি বড় শর্ত রেখেছেন। জানা গেছে, বাবর শুধু টেস্ট নয়, বরং ওয়ানডে এবং টি-টোয়েন্টিসহ তিন ফরম্যাটের অধিনায়কত্ব পেতে চান।
সূত্র অনুযায়ী, ৫ জুলাই টেস্ট অধিনায়ক ঘোষণার আগে নির্বাচকরা বাবর আজমের সঙ্গে দেখা করেছিলেন। বাবর জানিয়েছেন, তিনি তখনই দায়িত্ব নেবেন যদি তাকে তিন ফরম্যাটের অধিনায়ক করা হয়। নির্বাচকরা তাকে আশ্বস্ত করেছেন যে, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরে ভালো পারফরম্যান্স করলে ভবিষ্যতে তাকে সব ফরম্যাটের দায়িত্ব দেওয়া হতে পারে।