টি-টোয়েন্টি ক্রিকেটে এক নতুন বিস্ময় হয়ে উঠেছেন ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তাঁর শুরুর ৪০টি ইনিংসের পরিসংখ্যান কিংবদন্তি ক্রিস গেইলকেও ছাপিয়ে গেছে।
টি-টোয়েন্টি ক্রিকেটের জগতে এক নতুন ধামাকা সৃষ্টি করেছেন ভারতীয় তরুণ সেনসেশন বৈভব সূর্যবংশী। ক্রিস গেইলের মতো বিধ্বংসী খেলোয়াড়ের রেকর্ডকেও চ্যালেঞ্জ জানাতে শুরু করেছেন এই কিশোর। তাঁর প্রথম ৪০টি ইনিংসের পরিসংখ্যান দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা রীতিমতো অবাক!
বৈভবের প্রথম ৪০টি টি-টোয়েন্টি ইনিংসে ১৬৭০ রান হয়েছে, যার মধ্যে রয়েছে ১৩২টি চার এবং ১৬৮টি ছক্কা। অন্যদিকে, ক্রিস গেইল তাঁর প্রথম ৪০ ইনিংসে করেছিলেন মাত্র ১১৮৯ রান। শুধু রান নয়, বৈভবের স্ট্রাইক রেট ২১৬.৩২, যা গেইলের ১৩৭.২৯-এর তুলনায় অনেক বেশি। বৈভব এই সময়ে ৪টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরি করেছেন।