লন্ডনের একটি নাইটক্লাবে হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সৌদি প্রো লিগের ইংলিশ আন্তর্জাতিক ফুটবলার ইভান টনিকে। ঘটনাটি গত বছরের ৬ ডিসেম্বর ঘটেছে বলে জানা গেছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে, ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টনি সোহো এলাকার একটি নাইটক্লাবে হামলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। গত বছরের ৬ ডিসেম্বর ওয়ার্ডার স্ট্রিটের একটি নাইটক্লাবে এই হামলাটি ঘটেছিল বলে অভিযোগ উঠেছে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩০ বছর বয়সী ইভান টনিকে 'শারীরিক আঘাত করার' (assault causing actual bodily harm) অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর তাকে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে।
বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলি খেলছেন টনি। ২০২৪ সালে ৫৩.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বেন্টফোর্ড থেকে এই ক্লাবে যোগ দেন তিনি। ২০২৬ বিশ্বকাপেও তিনি ইংল্যান্ডের স্কোয়াডে ছিলেন।