বাফেলো বিলসের নতুন ২.২ বিলিয়ন ডলারের হাইমার্ক স্টেডিয়ামে অনেক দর্শক তাদের আসন থেকে মাঠ পরিষ্কার দেখতে পাচ্ছেন না। সোশ্যাল মিডিয়ায় এই ত্রুটিপূর্ণ নকশার ভিডিও ভাইরাল হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল সম্প্রতি বাফেলো বিলসের জন্য নির্মিত অত্যাধুনিক হাইমার্ক স্টেডিয়ামটি উদ্বোধন করেছেন। ২.২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামটিতে শীতের বিরুদ্ধে লড়াই করতে ইনফ্রারেড হিটার এবং তুষার-গলন ব্যবস্থার মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

তবে উদ্বোধনের পর ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অনেক দর্শক অভিযোগ করেছেন যে, কাঁচের প্যানেল, সিঁড়ির রেলিং এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কারণে মাঠের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে এন্ড-জোন এবং ৫০- গজ লাইন থেকে দৃশ্য বাধাগ্রস্ত হচ্ছে। ব্যয়বহুল আসন কিনেও এমন অভিজ্ঞতার কারণে ভক্তরা নিজেদের প্রতারিত বলে মনে করছেন।