লিওনেল মেসি এবং নেইমারের তৃতীয়বার এক ক্লাবে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার ফেলিপে মেলো জানিয়েছেন যে, নেইমার ২০২৭ সালের জানুয়ারিতে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন।
বার্সেলোনা এবং পিএসজিতে দীর্ঘ ছয় বছর একসঙ্গে খেলার পর মেসি ও নেইমারের রসায়ন ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত। বার্সেলোনায় তারা ২৯৯টি গোল এবং আটটি ট্রফি জিতেছেন, যার মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।
ফেলিপে মেলো তার ইউটিউব চ্যানেলে দাবি করেছেন যে, সান্তোসের সাথে নেইমারের বর্তমান চুক্তি শেষ হলে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। যদিও নেইমার নিজেই জানিয়েছেন যে তিনি ডিসেম্বরের পর তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন, তবে মেলোর এই খবর ফুটবল মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।