আহতদের চিকিৎসার জন্য নাহানের মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

হিমাচল প্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে যখন একটি গাড়ি এক গ্রামবাসীর মৃতদেহ নিয়ে ফিরছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে সংড়াহ হাসপাতালে জগদীশ শর্মা নামে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্য ও গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে ফিরছিলেন।

ফেরার পথেই পাহাড়ি রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নাহান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।