অ্যানথ্রোপিক এবং ওপেনএআই বর্তমানে এনভিডিয়ার ওপর নির্ভরতা কমিয়ে ব্যবসার পরিধি বাড়ানোর লড়াইয়ে নেমেছে। অ্যানথ্রোপিক তাদের নিজস্ব এআই মডেলগুলো চালানোর জন্য নিজস্ব চিপ বা সিলিকন ডিজাইন করার পরিকল্পনা করছে।

অ্যানথ্রোপিক প্রকাশ করেছে যে তারা তাদের এআই মডেলগুলো চালানোর জন্য নিজস্ব চিপ ডিজাইন করতে একটি 'কাস্টম সিলিকন টিম' নিয়োগ করছে।

বিজনেস ইনসাইডার সম্প্রতি কোম্পানির জব বোর্ডে সেমিকন্ডাক্টর ডিজাইনে অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার পদের নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্য করেছে। অ্যানথ্রোপিকের একজন মুখপাত্র বিজনেস ইনসাইডার এবং টেকক্রাঞ্চ-এর কাছে এই পরিকল্পনার সত্যতা নিশ্চিত করেছেন।