হোয়াটসঅ্যাপ তার গ্রুপ চ্যাট অভিজ্ঞতা উন্নত করতে নতুন আপডেট এনেছে, যার মধ্যে রয়েছে '@all' নোটিফিকেশন এবং বেনামী পোল করার সুবিধা। এছাড়া এখন বিদ্যমান গ্রুপ থেকে সহজেই ছোট প্রাইভেট চ্যাট তৈরি করা যাবে।
হোয়াটসঅ্যাপ তাদের গ্রুপ চ্যাট ফিচারে একটি বড় পরিবর্তন এনেছে। নতুন '@all' ফিচারের মাধ্যমে গ্রুপের সকল সদস্যকে নোটিফিকেশন পাঠানো সম্ভব হবে, এমনকি যারা চ্যাট মিউট করে রেখেছেন তাদেরও। তবে স্প্যাম রোধ করতে ৩২ জনের বেশি সদস্যের গ্রুপে শুধুমাত্র অ্যাডমিনরাই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।
পাশাপাশি, হোয়াটসঅ্যাপের পোল (Poll) ফিচারেও বড় আপডেট এসেছে। এখন ব্যবহারকারীরা পোল করার সময় একটি সময়সীমা নির্ধারণ করতে পারবেন এবং ভোটারদের নাম গোপন রাখার অপশনও পাবেন। এছাড়া, পোল করার ১৫ মিনিটের মধ্যে প্রশ্ন এডিট করার সুবিধাও দেওয়া হয়েছে।
অন্যান্য নতুন ফিচারের মধ্যে রয়েছে বিদ্যমান গ্রুপ থেকে সরাসরি ছোট গ্রুপ তৈরি করার সুবিধা এবং শীঘ্রই চালু হতে যাওয়া 'ইউজারনেম' ফিচার, যার মাধ্যমে ফোন নম্বর শেয়ার না করেই যোগাযোগ করা সম্ভব হবে।