তরুণ ব্যবহারকারীদের আসক্ত করার অভিযোগে মেটা, গুগল, টিকটক এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে হাজার হাজার মামলা চালানোর অনুমতি দিয়েছে মার্কিন আপিল আদালত। আদালত কোম্পানিগুলোর আবেদনের খারিজ করে দিয়ে জানিয়েছে যে এই আইনি প্রক্রিয়া চলবে।
সান ফ্রান্সিসকো ভিত্তিক নবম মার্কিন সার্কিট আপিল আদালত মেটা প্ল্যাটফর্মস, অ্যালফাবেটের গুগল, বাইটড্যান্সের টিকটক এবং স্ন্যাপ ইনকর্পোরেটেড-এর স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলা এগিয়ে নেওয়ার অনুমতি দিয়েছে। অভিযোগ উঠেছে যে, এই কোম্পানিগুলো তাদের পণ্য এমনভাবে ডিজাইন করেছে যাতে তরুণ ব্যবহারকারীরা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। কোম্পানিগুলো দাবি করেছিল যে তারা আইনি সুরক্ষা পাওয়ার যোগ্য, কিন্তু আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করেছে।
এই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে যে, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে তরুণদের আসক্ত করেছে, যার ফলে বিষণ্নতা, উদ্বেগ এবং মানসিক স্বাস্থ্য সংকটের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া, নিউ মেক্সিকোর একটি আদালত মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে এবং কিশোরদের মানসিক স্বাস্থ্য তহবিলে এই অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।