এয়ারটেল গ্রাহকদের জন্য মাত্র ২১৯ টাকায় একটি সাশ্রয়ী রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে ২৮ দিনের বৈধতা, আনলিমিটেড কলিং এবং ৩জিবি ডেটা পাওয়া যাবে।
এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে অনেক ধরণের রিচার্জ প্যাক থাকলেও, ২১৯ টাকার প্যাকটি অন্যতম সাশ্রয়ী। এই প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য মোট ৩জিবি হাই-স্পিড ডেটা পাবেন।
এছাড়াও, এই রিচার্জে আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএস সুবিধা রয়েছে। গ্রাহকরা অ্যাডোবি এক্সপ্রেস সাবস্ক্রিপশন এবং হ্যালোটিউনও বিনামূল্যে পাবেন। সাথে থাকছে স্ক্যাম থেকে বাঁচার জন্য 'সেফ নেটওয়ার্ক' ফিচার।