এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি (e-KYC) করার শেষ তারিখ ১৬ আগস্ট। এই সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন না করলে ইন্ডেন, এইচপি বা ভারত গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন হতে পারে।
এলপিজি গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করা হয়েছে। ১৬ আগস্টের মধ্যে ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন না করলে আপনার গ্যাস সংযোগটি স্থগিত করা হতে পারে। তেল বিপণন সংস্থাগুলি ইতিমধ্যেই এসএমএস এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করছে।
নির্ধারিত তারিখের পর গ্রাহকরা সরকারি দরে সিলিন্ডার পেতে সমস্যায় পড়তে পারেন এবং সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে। ইন্ডিয়ান অয়েল গ্রাহকরা 'ইন্ডিয়ান অয়েল ওয়ান' অ্যাপের মাধ্যমে অথবা নিকটস্থ ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে সহজেই এই কাজ সম্পন্ন করতে পারেন।