প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বুধবারের এই ভূমিকম্পটির গভীরতা ৬২ কিলোমিটার বলে জানিয়েছে। ফিলিপাইনের দক্ষিণ অংশে এই কম্পন অনুভূত হয়েছে।

ফিলিপাইনের ছোট দ্বীপ সারানগানি থেকে ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ৬.৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।

তবে স্বস্তির বিষয় হলো, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।