ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫-দফা শান্তি পরিকল্পনাকেও অগ্রাহ্য করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা এবং ওয়েস্ট ব্যাংকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, যতদিন তিনি দেশের প্রধানমন্ত্রী পদে থাকবেন, ততদিন ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব হবে না। নেতানিয়াহুর এই কড়া অবস্থানের ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধের শান্তি পরিকল্পনা একটি বড় ধাক্কা খেয়েছে।
ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ শেষ করার জন্য একটি ১৫-দফা শান্তি রোডম্যাপ পেশ করেছিলেন, যা তিনি একটি বড় সাফল্য হিসেবে বর্ণনা করেছিলেন। তবে নেতানিয়াহু সাফ জানিয়েছেন যে, হামাস পুরোপুরি অস্ত্র ত্যাগ না করা পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে পিছু হটবে না। অন্যদিকে, হামাস শর্ত দিয়েছে যে অস্ত্র ত্যাগের আগে ইসরায়েলকে গাজায় হামলা বন্ধ করতে হবে এবং সেনা প্রত্যাহার করতে হবে।