যুক্তরাষ্ট্রের টুসনে নিজের প্রেমিকাকে খুনের অভিযোগে অভিযুক্ত ২০ বছর বয়সী এক ভারতীয় ছাত্রকে জার্মানিতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত বরুণ বাচিগারি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার বিজনেস অ্যানালিটিক্স ছাত্র বরুণ বাচিগারি ৬ই আগস্ট ১৯ বছর বয়সী জুলিসা রুবি সালাজারকে তার অ্যাপার্টমেন্টে হত্যা করার অভিযোগয় অভিযুক্ত। ঘটনার পর তিনি টুসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে রওনা হন এবং সেখান থেকে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন। তবে এফবিআই এবং জার্মান পুলিশের সমন্বয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, খুনের পর বরুণ ভিকটিমের ফোন ও ক্রেডিট কার্ড চুরি করেন এবং ভিকটিমের মায়ের কাছে ভিকটিমের পরিচয় দিয়ে মেসেজ পাঠান। পরে পুলিশ তল্লাশির সময় সালাজারের মৃতদেহ উদ্ধার করে। অভিযুক্তের বিরুদ্ধে আগে থেকেই পারিবারিক সহিংসতা এবং আক্রমণের অভিযোগ ছিল। বর্তমানে তাকে অ্যারিজোনায় প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।