কলম্বিয়ায় সাম্প্রতিক বছরগুলোর অন্যতম শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৩২ জনের মৃত্যু হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
কলম্বিয়ায় ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের সময় একটি পরিবার তাদের বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচার মুহূর্তটি ভিডিওতে ক্যামেরাবন্দি করেছে। লিলিয়ানা পেরেজ ওক্যাম্পো এবং তার পরিবার সোমবারের এই ভয়াবহ কম্পনের কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে জানান লিলিয়ানা, প্রথমে তারা এটিকে সাধারণ কম্পন মনে করলেও ৩০ সেকেন্ড পর তীব্র ঝাঁকুনিতে তারা বুঝতে পারেন এটি একটি বড় ভূমিকম্প। তার চার সন্তানসহ পরিবারের সবাই বর্তমানে নিরাপদ। দেশটির ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, একুশ শতকে কলম্বিয়ায় এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।