মার্কিন সামরিক কার্যক্রম এবং ফাইটার জেটের যোগাযোগ ব্যবস্থা থেকে গোপন তথ্য সংগ্রহের অভিযোগে দক্ষিণ কোরিয়া পুলিশ দুই প্রাক্তন চীনা সেনাকে গ্রেফতার করেছে।

দক্ষিণ কোরিয়ার পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে, তারা দুটি পৃথক গুপ্তচরবৃত্তি মামলায় দুই প্রাক্তন চীনা সামরিক সদস্যকে গ্রেফতার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ফাইটার জেট এবং গ্রাউন্ড কন্ট্রোলের মধ্যে যোগাযোগ ইন্টারসেপ্ট করা এবং মার্কিন সামরিক কার্যক্রম ও অস্ত্র চলাচলের তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।

তদন্ত অনুযায়ী, ৬০ বছর বয়সী এক অভিযুক্ত ব্যক্তি দক্ষিণ কোরিয়া-মার্কিন বিমান ঘাঁটির কাছে একটি হোটেলে রেডিও রিসিভার এবং ল্যাপটপ ব্যবহার করে সামরিক যোগাযোগ শুনছিলেন। অন্যদিকে, ৪০ বছর বয়সী অন্য এক অভিযুক্ত ব্যক্তি সিউলের কাছে মার্কিন সামরিক সদর দপ্তর থেকে যৌথ মহড়া এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিবর্তন সংক্রান্ত গোপন তথ্য সংগ্রহ করেছিলেন। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় অভিযুক্ত ব্যক্তি একজন দক্ষিণ কোরীয় নারীর কাছ থেকে অর্থের বিনিময়ে এই তথ্য সংগ্রহ করেছিলেন।