যুক্তরাষ্ট্রের কেনটাকির একটি পার্কে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

যুক্তরাষ্ট্রের কেনটাকির লেক্সিংটনের ডাউনটাউন এলাকায় অবস্থিত চার্লস ইয়ং পার্কে একটি ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক ব্যক্তিকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে।

পুলিশ প্রধান লরেন্স ওয়েদার্স জানিয়েছেন যে, গুলিবর্ষণে আহত চারজনের মধ্যে ৪ এবং ১৪ বছর বয়সী দুই শিশু রয়েছে। স্থানীয় পুলিশ বর্তমানে এই ঘটনার তদন্ত করছে।