সউদী আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপকে তিনি একটি 'চমৎকার সিদ্ধান্ত' হিসেবে অভিহিত করেছেন।

সউদী আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা সমঝোতা স্বাক্ষরিত হয়েছে, যা মূলত একটি 'ইসলামিক ন্যাটো' তৈরির প্রচেষ্টার অংশ। এই চুক্তির ফলে এই তিনটি দেশ সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির কথা জেনে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট দেশগুলোর প্রশংসা করেছেন। তবে এই নতুন সামরিক জোট দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এবং বিশেষ করে ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।