রাজ্যের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে ১০ আগস্ট বিধানসভা অভিমুখে পদযাত্রার সময় সরকারি সম্পত্তি নষ্ট এবং পুলিশ আক্রমণ করার অভিযোগে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে গত ১০ আগস্ট বিধানসভা অভিমুখে ছাত্র ও চাকরিপ্রার্থীদের একটি মিছিলের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।
রাঁচি এসপি পারাস রানা জানিয়েছেন যে, নিষেধাজ্ঞা অমান্য করা, সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পুলিশ কর্মীদের ওপর হামলার অভিযোগে বিধানসভা থানায় এই মামলা করা হয়েছে। এসডিওপিও (হাটিয়া) নীরজ কুমার জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।