গুজরাট ভিত্তিক স্টার্টআপ 'অ্যাভোর' (Avore) তাদের তিনটি নতুন ইলেকট্রিক বাইক মডেল EX1, EX2 এবং EX2S বাজারে এনেছে। এই বাইকগুলি মাত্র ৭৯৯ টাকায় প্রি-বুক করা যাচ্ছে।
ভারতীয় ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন প্রবেশ করেছে গুজরাট ভিত্তিক স্টার্টআপ অ্যাভোর (Avore)। কোম্পানিটি তাদের তিনটি ইলেকট্রিক বাইক মডেল—EX1, EX2 এবং EX2S উন্মোচন করেছে। এই বাইকগুলি প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ এবং এদের ডিজাইন অনেকটা একই রকম হলেও ব্যাটারি, রেঞ্জ এবং স্পিডের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে।
এন্ট্রির লেভেল মডেল EX1-এর দাম ১.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম), যা ১৬০ কিমি রেঞ্জ প্রদান করে। মাঝারি মডেল EX2-এর দাম ১.৪৬ লক্ষ টাকা, যার রেঞ্জ ২৫৫ কিমি। সবথেকে শক্তিশালী মডেল EX2S-এর দাম ১.৭০ লক্ষ টাকা, যা ২৬০ কিমি রেঞ্জ এবং ১১৪ কিমি/ঘণ্টা টপ স্পিড নিশ্চিত করে। এতে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে এবং ৫টি রাইডিং মোড রয়েছে।