E20 পেট্রোল ব্যবহারের ফলে BS3 মানের গাড়িগুলির কিছু যন্ত্রাংশ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বলে সংসদে জানিয়েছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন যে, পুরনো গাড়ির ইঞ্জিনে বড় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।
সম্প্রতি ইথানল মিশ্রিত E20 পেট্রোল নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এই বিষয়ে রাজ্যসভায় একটি লিখিত উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন যে, BS3 মানদণ্ডের গাড়িগুলির ক্ষেত্রে কিছু পরিবর্তন প্রয়োজন হতে পারে। মূলত ২০র মধ্যে তৈরি হওয়া গাড়িগুলিতে ইথানলের প্রভাবে কিছু রাবার পার্টস এবং গ্যাসকেট পরিবর্তন করতে হতে পারে।
তবে আশ্বস্ত করে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং বিভিন্ন গবেষণা সংস্থার সমীক্ষায় দেখা গেছে যে, E20 জ্বালানির ফলে গাড়ির মাইলেজ বা ইঞ্জিনের পারফরম্যান্সে কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। গাড়ির মেটাল বা প্লাস্টিকের সামঞ্জস্যতা নিয়েও কোনো সমস্যা পাওয়া যায়নি। শুধুমাত্র পুরনো BS3 মডেলের গাড়িগুলির রুটিন সার্ভিসিংয়ের সময় ছোটখাটো কিছু পার্টস বদলে নেওয়া সহজ হবে।