আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। নির্ধারিত সময়ের পরে রিটার্ন জমা দিলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং অতিরিক্ত সুদ দিতে হতে পারে।
আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে আসছে। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বেতনভোগী কর্মচারী, পেনশনভোগী এবং সাধারণ করদাতাদের ৩১ জুলাইয়ের মধ্যে আইটিআর দাখিল করা বাধ্যতামূলক। কেন্দ্র সরকার এখনও এই সময়সীমা বাড়ানোর কোনো ঘোষণা করেনি।
যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দেন, তবে ধারা ২৩৪এফ অনুযায়ী ৫ লক্ষ টাকার বেশি আয় হলে সর্বোচ্চ ৫,০০০ টাকা বিলম্ব ফি দিতে হবে। এছাড়া, বকেয়া করের ওপর প্রতি মাসে ১% হারে সুদ দিতে হতে পারে। দেরি করলে পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ হারানো এবং রিফান্ড পেতে বিলম্ব হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।