NEET-UG পরীক্ষা পেন-পেপার পদ্ধতির পরিবর্তে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) মাধ্যমে নেওয়ার বিষয়টি বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের সঙ্গে আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রক সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে, NEET-UG পরীক্ষাটি কলম-কাগজ পদ্ধতি থেকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT) মাধ্যমে নেওয়ার বিষয়টি সমস্ত অংশীজনদের দ্বারা বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। জেইই মেইনস এবং অ্যাডভান্সড-এর ধাঁচে এক বা দুই ধাপের পরীক্ষা পদ্ধতিও পর্যালোচনা করা হচ্ছে।
তবে এই পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সের সুপারিশগুলি বিবেচনার পরেই। সরকার জানিয়েছে যে, NEET-UG-এর নকশায় যেকোনো কাঠামোগত পরিবর্তন স্বাস্থ্য মন্ত্রক এবং ন্যাশনাল মেডিকেল কমিশনের সম্মতিক্রমে এবং তাদের সঙ্গে আলোচনার পরেই করা হবে।