নিকোলাস কেজ অভিনীত আসন্ন সিনেমা 'ফোর্টিটিউড'-এর মাস্টার কপি চুরি হওয়ার ঘটনায় নেটফ্লিক্সের বিরুদ্ধে ১০৫ মিলিয়ন ডলারের মামলা করা হয়েছে। নেটফ্লিক্সের লস অ্যাঞ্জেলেস অফিস থেকে ড্রাইভ চুরি হওয়ার বিষয়টি কোম্পানি নিজেই নিশ্চিত করেছে।
নিকোলাস কেজ অভিনীত আসন্ন ঐতিহাসিক চলচ্চিত্র 'ফোর্টিটিউড'-এর মাস্টার কপি হারিয়ে ফেলার অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া ফেডারেল কোর্টে ১০৫ মিলিয়ন ডলারের মামলা করা হয়েছে। সিনেমার লেখক ও প্রযোজক সাইমন আফরাম এবং তার প্রোডাকশন কোম্পানি 'অপ-ফোর্টিটিউড' এই আইনি পদক্ষেপ নিয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুন নেটফ্লিক্সের লস অ্যাঞ্জেলেস অফিসে এই সিনেমার মাস্টার কপিটি হস্তান্তর করা হয়েছিল। তবে নেটফ্লিক্সের চলচ্চিত্র অধিগ্রহণ প্রধান শ্যান বার্নি একটি ইমেলে নিশ্চিত করেছেন যে, অফিস থেকে বেশ কিছু ড্রাইভ চুরি হয়ে গেছে। মামলার দাবি অনুযায়ী, নেটফ্লিক্স এই বিষয়ে পুলিশকে জানানো বা অভ্যন্তরীণ তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করেছে।