ভিয়েতনামে শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর সপ্তাহব্যাপী জমকালো সফর। বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন প্রতিযোগী দেশটিতে পৌঁছেছেন।

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতার জমকালো আসর বসেছে ভিয়েতনামে। বিশ্বের প্রায় ১২০টি দেশের সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে ভিয়েতনামে এসে পৌঁছেছেন। ভিয়েতনামের কুয়াং নিন প্রদেশে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যেখানে ভিয়েতনামের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।

ক্রোয়েশিয়ার প্রতিযোগী এমা হেলেনা ভিকার ইতিমধ্যেই ভিয়েতনামে পৌঁছেছেন এবং অন্যান্য প্রতিযোগীরাও তাদের প্রস্তুতি শুরু করেছেন। প্রতিযোগীদের ঐতিহ্যবাহী ভিয়েতনামি পোশাক 'আও দাই' পরিহিত অবস্থায় দেখা গেছে, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। আগামী এক সপ্তাহ ধরে প্রতিযোগীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন।