লোককথা অনুযায়ী চন্দন গাছের সুগন্ধ সাপের আকর্ষণ বাড়ায়, কিন্তু এর পেছনে আসল কারণটি ভিন্ন। বিজ্ঞানীরা জানিয়েছেন এর পেছনে সুগন্ধ নয়, বরং তাপমাত্রা ও পরিবেশ দায়ী।
ছোটবেলা থেকেই আমরা গল্প বা সিনেমায় দেখে আসছি যে চন্দন গাছের গায়ে বিষধর সাপ পেঁচিয়ে থাকে। অনেকের ধারণা, চন্দন গাছের মাদকতাময় সুগন্ধ সাপের কাছে তাদের টেনে আনে। কিন্তু এই বিশ্বাসের পেছনে কি আদৌ কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে?
বিজ্ঞানীদের মতে, সাপ সুগন্ধের চেয়ে পরিবেশের ওপর বেশি নির্ভর করে। চন্দন গাছ সাধারণত ঘন এবং এর চারপাশের তাপমাত্রা অন্যান্য জায়গার তুলনায় কিছুটা ঠান্ডা থাকে। বিশেষ করে গ্রীষ্মকালে শীতল আশ্রয়ের খোঁজে সাপ এই গাছগুলোর কাছে আসে।
এছাড়া, চন্দন গাছের ঘন আড়ালে ইঁদুর বা ছোট পোকামাকড় বেশি থাকে, যা সাপের প্রধান খাদ্য। এই শিকারের সন্ধানে এবং নিরাপদ আশ্রয়ের প্রয়োজনে সাপ চন্দন গাছের আশেপাশে অবস্থান করে।