২০২০ সালের দিল্লির দাঙ্গার সময় আইবি অফিসার অঙ্কিত শর্মা হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত তাহির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দিল্লি আদালত। এই মামলার পাঁচজন অভিযুক্তকেই আদালত কঠোর সাজা প্রদান করেছে।

২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি দিল্লির দাঙ্গার সময় ঘটে যাওয়া অঙ্কিত শর্মা হত্যা মামলায় আজ রায় ঘোষণা করল আদালত। প্রাক্তন আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হোসেন সহ পাঁচজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

আইবি অফিসার অঙ্কিত শর্মাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই অপরাধটি অত্যন্ত গুরুতর এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয়েছে।