রকস্টার গেমসের মূল সংস্থা টেক-টু ইন্টারঅ্যাক্টিভ-এর সিইও স্ট্রাউস জেলনিক দাবি করেছেন যে, গেমিং হার্ডওয়্যারের ক্রমবর্ধমান দামের সমস্যা স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে সমাধান হবে। তিনি পূর্বাভাস দিয়েছেন যে আগামী তিন বছরের মধ্যে গেমিং শিল্প একটি বাণিজ্যিক স্ট্রিমিং মডেলে রূপান্তরিত হবে।
গেমিং হার্ডওয়্যারের আকাশচুম্বী দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করে টেক-টু ইন্টারঅ্যাক্টিভ-এর সিইও স্ট্রাউস জেলনিক জানিয়েছেন যে, খুব শীঘ্রই মানুষ স্ট্রিমিং পরিষেবার মাধ্যমে গেম খেলা শুরু করবে। তাঁর মতে, গেমিং শিল্প আগামী তিন বছরের মধ্যে একটি বাণিজ্যিক স্ট্রিমিং মডেলে প্রবেশ করবে, যেখানে শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার থেকে লো-ল্যাটেন্সি সংযোগের মাধ্যমে সরাসরি গেম খেলা সম্ভব হবে।
জেলনিক আরও উল্লেখ করেন যে, বিশ্ব ক্রমশ ওপেন সিস্টেমের দিকে এগোচ্ছে এবং পিসি গেমিংয়ের জনপ্রিয়তা বাড়ছে। স্ট্রিমিং প্রযুক্তি উন্নত হলে যে ডিভাইসগুলো আগে গেমিংয়ের জন্য উপযুক্ত ছিল না, সেগুলোও গেমিং মেশিনে পরিণত হবে। এটি কম আয় সম্পন্ন অঞ্চলের গেমারদের জন্য বড় সুযোগ তৈরি করবে, যারা বর্তমানে দামী হার্ডওয়্যার কিনতে পারছেন না।