রিয়েলমি ভারতে তাদের নতুন স্মার্টফোন Realme 16x বাজারে নিয়ে এসেছে। এতে রয়েছে বিশাল ৭,০০০mAh ব্যাটারি এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর।
রিয়েলমি তাদের নতুন বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Realme 16x ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। এই ফোনটি মূলত দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ এবং শক্তিশালী পারফরম্যান্সের ওপর গুরুত্ব দিয়েছে।
ফোনটিতে রয়েছে ৭,০০০mAh-এর একটি বিশাল ব্যাটারি, যা ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ চার্জের চিন্তা ছাড়াই ফোন ব্যবহারের সুবিধা দেবে। পাশাপাশি, এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ SoC ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন কাজে মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।