প্যারিসের রাস্তায় এক ব্যক্তি ছুরি নিয়ে তিন নারীকে আক্রমণ করেছে। হামলাকারী দাবি করেছে যে সে ধর্মীয় নির্দেশে এই কাজ করেছে।

ফরাসি পুলিশের জানিয়েছে, প্যারিসের একটি রাস্তায় এক ব্যক্তি ছুরি নিয়ে তিন নারীকে আক্রমণ করে। এই আকস্মিক হামলায় তিন নারী আহত হয়েছেন।

কর্তব্যরত নয় এমন একজন পুলিশ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা নিয়ে হামলাকারীকে আটক করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দাবি করেছে যে সে আল্লাহর নির্দেশে এই হামলা চালিয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।