পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি শান্তি সমাবেশে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এই হামলায় পুলিশসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং দুই ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে রবিবার একটি শান্তি সমাবেশে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এই হামলায় পুলিশ কর্মকর্তাদেরসহ অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হামলাটি এতটাই শক্তিশালী ছিল যে এতে দুই ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।