রবিবার ইউক্রেনের হামলায় রাশিয়ার বেশ কিছু অঞ্চলে অন্তত আটজন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলিতে মস্কো এবং কিয়েভ উভয় পক্ষই একে অপরের ওপর হামলা বৃদ্ধি করেছে।
রুশ কর্মকর্তাদের মতে, রবিবার ইউক্রেন রাশিয়ার একাধিক অঞ্চলে হামলা চালিয়েছে, যাতে অন্তত আটজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, কিছু হামলা ফ্রন্ট লাইন বা যুদ্ধসীমা থেকে শত শত কিলোমিটার দূরে চালানো হয়েছে।
কিয়েভ জানিয়েছে, এই হামলাগুলো রাশিয়ার কামানের গোলার জবাবে এবং মস্কোকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করার জন্য করা হয়েছে। বেলগোরোড এবং সারাতোভ অঞ্চলে হামলার পাশাপাশি উদমুরতিয়া অঞ্চলেও ড্রোন হামলায় প্রাণহানি ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে তারা রাতভর ৬৩৫টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।