সেন্সর টাওয়ারের রিপোর্ট অনুযায়ী, GTA6-এর প্রি-অর্ডারের ৮৯% শতাংশই হচ্ছে ১০০ ডলারের আলটিমেট এডিশন। গেমটির প্রতি ভক্তদের প্রবল আগ্রহ এবং অতিরিক্ত কন্টেন্টের কারণে এই প্রবণতা দেখা দিচ্ছে।
ডিজিটাল ইন্টেলিজেন্স সংস্থা সেন্সর টাওয়ার জানিয়েছে যে, GTA6-এর প্রি-অর্ডারের বিশাল অংশ অর্থাৎ ৮৯% মানুষ ৮০ ডলারের স্ট্যান্ডার্ড এডিশনের পরিবর্তে ১০০ ডলারের আলটিমেট এডিশন বেছে নিচ্ছেন। এক্সবক্স এবং প্লেস্টেশন উভয় প্ল্যাটফর্মেই এই প্রবণতা প্রায় একই রকম, যেখানে প্লেস্টেশনে ৮৮.৫% এবং এক্সবক্সে ৯০% ক্রেতা আলটিমেট এডিশন পছন্দ করছেন।
সেন্সর টাওয়ারের ভিডিও গেম ইনসাইটস-এর এসভিপি কার্ল কন্টাস জানান, সাধারণত প্রি-অর্ডারের সময় ভক্তরা প্রিমিয়াম এডিশন পছন্দ করেন, কিন্তু ৯০% হারটি অত্যন্ত বিরল। গেমটির আলটিমেট এডিশনে অতিরিক্ত যানবাহন, অস্ত্র এবং কাস্টম মড শপের মতো বিশেষ সুবিধা থাকায় ক্রেতারা এই অতিরিক্ত ২০ ডলার খরচ করতে দ্বিধা করছেন না।