রিলায়েন্স ডিজিটাল তাদের আইকনিক ডিজিটাল ইন্ডিয়া সেলকে নতুন রূপে D.I.S.C.O. হিসেবে নিয়ে এসেছে। ১৬ আগস্ট পর্যন্ত চলবে এই সেলে এক্সচেঞ্জ বোনাস, ব্যাংক কার্ডে ছাড় এবং দ্বিতীয় পণ্যের ওপর ৫০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

ভারতের বৃহত্তম কনজিউমার ইলেকট্রনিক্স রিটেইলার রিলায়েন্স ডিজিটাল তাদের বিশেষ 'ডিজিটাল ইন্ডিয়া সেল ক্রেজি অফারস' বা D.I.S.C.O. লঞ্চ করেছে। ১৬ আগস্ট পর্যন্ত রিলায়েন্স ডিজিটাল স্টোর, RelianceDigital.in এবং MyJio স্টোরগুলোতে এই অফারটি পাওয়া যাবে। স্মার্টফোন, টিভি, ল্যাপটপ এবং হোম অ্যাপ্লায়েন্সের ওপর গ্রাহকরা আকর্ষণীয় ছাড় পেতে পারেন।

এই সেলে পুরোনো পণ্য বদলানোর জন্য ১০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং ব্যাংক কার্ড বা UPI ব্যবহারের মাধ্যমে ৩০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। এছাড়া দ্বিতীয় পণ্য কেনার ক্ষেত্রে ফ্ল্যাট ৫০% ছাড় এবং নির্দিষ্ট পণ্যের ওপর এক বছরের বর্ধিত ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। স্মার্টফোনের ক্ষেত্রে ৫জি ফোন থেকে শুরু করে আইফোন পর্যন্ত বিভিন্ন অপশন রয়েছে, যেখানে ৩০ মাস পর্যন্ত নো কস্ট EMI-এর সুবিধাও থাকছে।